ফরিদপুরে আজ অর্ধদিবস হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খানকে একটি মামলায় জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে যুবদল আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল ডেকেছে। বঙ্গবন্ধুকে কটাক্ষ করার অভিযোগে জেলা আওয়ামী লীগের নেতা কে এম সেলিমের দায়ের করা একটি মামলায় হাইকোর্টের আদেশে জামিনে থাকা জেলা বিএনপি ও যুবদলের পাঁচ নেতা গতকাল নিম্ন আদালতে হাজিরা দিতে আসেন। তাঁরা সদর ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনও পান। আদালত চত্বর থেকে বের হওয়ার সময় আফজালকে গ্রেপ্তার করে পুলিশ।