ফরিদপুরে আজ শেষ হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিলের ওরস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ সুফি খাজা বাবা ফরিদপুরীর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হচ্ছে ফরিদপুরের সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরিফের চার দিনের বার্ষিক ওরস।
গতকাল সোমবার ওরসের তৃতীয় দিনে দেশ-বিদেশের লাখো ভক্ত দরবার শরিফসহ আশপাশের জায়গা নিয়ে মহান আল্লাহপাকের নৈকট্য লাভের আশায় পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার, ওয়াজ-নসিহত, মিলাদ-মাহফিল, ফরজ ও সুন্নত ইবাদত বন্দেগির পাশাপাশি নফল ইবাদতে মশগুল থাকেন। গত শনিবার এ ওরস শুরু হয়।
আজ মঙ্গলবার ভোরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি তথা বিশ্ব মানবের কল্যাণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে।