ফরিদপুরে আশ্রমে অগ্নিসংযোগ মঞ্চসহ পুড়েছে পাঁচ প্রতিমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী আশ্রমে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই আশ্রমের নাটমন্দিরের মঞ্চ ও পাঁচটি প্রতিমা পুড়ে গেছে।
আশ্রম কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত দুইটার পর ঘোষপুর ইউনিয়নের গোপীনাথ বিগ্রহ আশ্রমে অজ্ঞাত কিছুসংখ্যক দুর্বৃত্ত কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে। আগুনে নাটমন্দিরের মঞ্চ ও পাঁচটি প্রতিমা পুড়ে গেছে।
ঘোষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফারুক হোসেন এবং আশ্রমের সভপতি সরোজ কুমার কর বলেন, নামযজ্ঞের জন্য আশ্রমের নাটমন্দিরের ভেতরে নির্মিত মঞ্চে প্রতিমা রাখা হয়েছিল। সেখানে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের আলামত পাওয়া গেছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশ্রমের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।