প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের জেলাভিত্তিক ইজতেমা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সদর উপজেলার অম্বিকাপুরের ইজতেমা ময়দানে এ ইজতেমা চলছে। গত বুধবার থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিরা জড়ো হতে থাকেন। গতকাল বিকেলে আসরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে ইজতেমার মূল পর্ব শুরু হয়। বয়ান করেন মাওলানা আবদুল মতিন। এ সময় সেখানে হাজার হাজার মুসল্লিকে জমায়েত হতে দেখা যায়। এদিকে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল সকালে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে ইজতেমার সার্বিক শৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।