ফরিদপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পরীক্ষা হলে অসদুপায় অবলম্বনের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার ফরিদপুর শহরতলির গঙ্গাবর্দী এলাকার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কেন্দ্রে এ ঘটনা ঘটে।


ওই কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ব্যাচেলর অব অ্যাগ্রিকালচার এডুকেশন পরীক্ষার প্রথম ও পঞ্চম পর্বের পরীক্ষায় এ বহিষ্কারের ঘটনা ঘটে। সকাল নয়টা থেকে এ পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় দুপুর একটায়।


ওই কেন্দ্রের সমন্বয়কারী মো. তৌহিদুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্য জেলার নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে অসদুপায় অবলম্বনের জন্য ওই পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।


বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মত্স্য আরোহণ ও সংরক্ষণ পরীক্ষার পঞ্চম পর্বের মো. কামাল হোসেন, মো. রুবেল শেখ, সুব্রত কুমার বিশ্বাস ও আবু মোরসালিন এবং কৃষি পরিচিতি ও পরিবেশ পরীক্ষার প্রথম পর্বের শিক্ষার্থী সামিনা সুলতানা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।