ফরিদপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের চাররশি গ্রামে নিজ বাড়ির কক্ষ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।মৃত ব্যক্তি মো. লাবলু মৃধা (১৮) ওই গ্রামের সিকিম মৃধার ছেলে। তিনি অবিবাহিত এবং সদরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।সিকিম মৃধা বলেন, ‘সকাল সাড়ে সাতটায় লাবলুর ঘরে গিয়ে দেখি, গলায় রশি বাঁধা অবস্থায় ঘরের একটি আড়ার সঙ্গে তার দেহটি ঝুলছে।’ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আলী বিশ্বাস বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।