ফরিদপুরে একাত্তরের গণসমাধির নামফলক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার ৩৯ বছর পর ফরিদপুর সদরের ঈশান গোপালপুর গণসমাধি ক্ষেত্রের নামফলক উন্মোচন করা হয়েছে। গত রোববার বেলা ১১টায় ঈশান গোপালপুর সরকারবাড়ি (বাবুবাড়ি) প্রাঙ্গণে শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় সুধীজনের উদ্যোগে ১৯৭১ সালের ২ মে হানাদার বাহিনীর হাতে শহীদ ২৮ জনের গণসমাধিতে এ ফলক উন্মোচন করা হয়। ফলক উম্মোচন করেন ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান মোল্যা।এ উপলক্ষে ঈশান গোপালপুর গণসমাধি সংরক্ষণ কমিটির উদ্যোগে সমাধিস্থলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শহীদ পরিবারের সন্তান জগদীশ চন্দ্র ঘোষ। বক্তব্য দেন আট নম্বর সেক্টরের ডেপুটি কমান্ডার নূর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রমুখ।