ফরিদপুরে কবর থেকে চারটি কঙ্কাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের ডোমরাকান্দি কবরস্থানের কবর থেকে চারটি কঙ্কাল চুরি হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, গত বুধবার দুপুরে এলাকার এক ব্যক্তি ওই কবরস্থানের পাশে ঘাস কাটতে গিয়ে দেখেন চারটি কবর খোঁড়া অবস্থায় রয়েছে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন কবর চারটিতে কোনো কঙ্কাল নেই। কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রাজ্জাক মোল্লা বলেন, ‘গত সোম বা মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে। আমরা স্থানীয়ভাবে কবরস্থানের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছি।’