ফরিদপুরে খুন হওয়া যুবকের মোটরসাইকেল ঢাকায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকায় ভোরে খুন হওয়া যুবক আনজুম হোসেন ওরফে রিমনের ব্যবহূত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার ঢাকার মিরপুর-১৩ নম্বর সেকশনের একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় সেটা উদ্ধার করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হোসেন জানান, ২৮ ফেব্রুয়ারি সাবেক উপসচিব আকরাম হোসেনের ছেলে রিমন নিজ বাড়িতে বন্ধুর হাতে খুন হন।