ফরিদপুরে গণপিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ডাকাত দলের সদস্য সন্দেহে গণপিটুনিতে আহত কামালউদ্দিন শেখ মারা গেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কামালউদ্দিন শেখ (৩২) সদর উপজেলার গঞ্জেমাতুব্বরেরডাঙ্গি গ্রামের মিনাজউদ্দিন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে সদর উপজেলার ইসমাইল মুন্সীরডাঙ্গি ও নতুনডাঙ্গি গ্রামের চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গ্রামবাসী ডাকাত দলের সদস্য সন্দেহে কামালউদ্দিন শেখসহ তিন ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ নিয়ে গতকাল শুক্রবার প্রথম আলোতে, ‘ফরিদপুরে ডিবি পরিচয়ে চার বাড়িতে ডাকাতি’ শিরোনামে সংবাদ ছাপা হয়।