ফরিদপুরে গৃহবধূ খুন, স্বামীর বিরুদ্ধে মামলা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মুজরীকান্দা গ্রামে বাবার বাড়িতে গত রোববার রাতে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ব্যাপারে নিহত গৃহবধূর বাবা জামাতাকে আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন।নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চার মাস আগে মুজরীকান্দা গ্রামের জাফর সিকদারের মেয়ে রেখা আক্তার ওরফে হ্যালোর (১৮) সঙ্গে গোপালগঞ্জ জেলার ওলপুর ইউনিয়নের আন্ধাকোটা পূর্বপাড়া গ্রামের আবদুল আলীর (৩০) বিয়ে হয়। আলী ঢাকার সাভারে বসবাস করতেন। রেখা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়ি ফিরে আসেন।গত শুক্রবার আলী শ্বশুরবাড়িতে আসেন। রোববার রাতে স্বামী-স্ত্রী এক ঘরে ছিলেন। নিহত রেখার মা ফাহিমা বেগম জানান, সোমবার (গতকাল) ভোরে তিনি রেখার ঘরটি বাইরে থেকে শেকল দেওয়া দেখতে পান। শেকল খুলে দেখেন, ঘরে কেউ নেই। ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) দাদন ফকির জানান, খড়ের গাদার মধ্যে থেকে রেখার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।