ফরিদপুরে গৃহবধূ দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে হোসনে আরা বেগম (২০) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকার কয়েকজন জানান, হোসনে আরা শেখপুড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। এ দম্পতির আট মাসের একটি ছেলে রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. করিম জানান, গতকাল সকালে হাবিবুরের সঙ্গে হোসনে আরার ঝগড়া হয়। একপর্যায়ে হোসনে আরা ঘরের দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে স্বামীসহ বাড়ির লোকজন ঘরের বেড়া ভেঙে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দীপঙ্কর রায় বলেন, বেলা ১১টার দিকে হোসনে আরাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁর শরীরের অধিকাংশই পুড়ে গেছে।