ফরিদপুরে গ্রামীণ মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে লোকসংগীতশিল্পী হাজেরা বিবি গ্রামীণ মেলা শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ফরিদপুর সদরের শোভারামপুর স্লুইস গেট বাজারসংলগ্ন মাঠে আয়োজিত এ মেলা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। মেলায় মাটির বিভিন্ন সামগ্রীসহ গ্রামীণ খাবারের সমাহার থাকছে। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চরকিসহ বিভিন্ন আয়োজন। পল্লিকবি জসীম উদ্দীনের মানসকন্যা লোকগানের শিল্পী হাজেরা বিবি ২০০৮ সালের ১৮ আগস্ট শোভারাপুরে মৃত্যুবরণ করেন।