ফরিদপুরে ঘনবসতি এলাকায় করাতকল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের টেপাখোলার ঘনবসতিপূর্ণ এলাকায় করাতকল স্থাপন করছেন স্থানীয় শহীদুল ইসলাম।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহীদুল ইসলাম পৌর শহরের টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে চার রাস্তার মোড়ে ১৯ শতাংশ জমির ওপর করাতকলটি স্থাপন করছেন। এলাকাবাসী এর প্রতিবাদ করলেও তিনি করাতকল স্থাপনের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। অথচ এই এলাকায় বসতি, মুদির দোকান ও সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।এলাকার ২৬টি পরিবারের সদস্যরা ১৯ অক্টোবর করাতকল স্থাপন বন্ধের দাবিতে জেলা প্রশাসক, পৌরসভার মেয়র ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে স্মারকলিপি দিয়েছে।ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, ‘আমি পৌরসভার সার্ভেয়ারকে তদন্ত করার দায়িত্ব দিয়েছি। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, ‘জনবসতিপূর্ণ এলাকায় করাতকল স্থাপনের কোনো নিয়ম নেই। আমি সরেজমিনে গিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেব।’