ফরিদপুরে ঘর পেল ৩৫টি পরিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ৩৫টি ভূমিহীন পরিবার থাকার জন্য ঘর পেল। সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল আশ্রয়ণকেন্দ্রে ৩৫টি ঘর নির্মাণ করে গত সোমবার সেগুলো ভূমিহীন পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হয়।
আশ্রয়ণ প্রকল্পের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ ঘরগুলো নির্মাণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন গত রোববার আনুষ্ঠানিকভাবে ঘরগুলো বুঝে নেন। পরদিন তিনি ভূমিহীন পরিবারগুলোকে ঘরগুলো বুঝিয়ে দেন।