ফরিদপুরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে চাচাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের চটলারপাড় গ্রামে।এ ব্যাপারে নিহত ব্যক্তির ছেলে ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চটলারপাড় গ্রামের বাসিন্দা মো. রাজ্জাক মাতুব্বর (৫৫) তিন বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। এ কারণে তাঁর ভাতিজাদের অশ্লীল ভাষায় গালাগাল করতেন। মঙ্গলবার রাতে একই ঘটনা ঘটলে ভাতিজারা তাঁকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, গতকাল বুধবার সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।