ফরিদপুরে চার বছরের শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে চার বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে) ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা জানান, গতকাল দুপুর ১২টা থেকে তাঁর মেয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বেলা তিনটার দিকে গ্রামের একটি তিলখেতে থেকে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম জানান, নির্যাতনের আলামত দেখে বোঝা যাচ্ছে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। সদরপুর থানার ওসি মো. আলী বিশ্বাস বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।