ফরিদপুরে ছাত্র খুনের মামলায় পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মুক্তিপণ না পেয়ে শামীম হক ওরফে ইমন (১৫) নামের এক কিশোরকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে শামীমের বন্ধু ইউসুফ সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া বুধবার রাতে ফরিদপুর সদরের চর মাধবদিয়া ও ঈশানগোপালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বেল্লাল ব্যাপারী, আফজাল ব্যাপারী, ওমর ব্যাপারী ও মো. ইমরান নামের চার আসামিকে গ্রেপ্তার করে। এদের সবার বাড়ি ঈশানগোপালপুর ইউনিয়নের গোয়ালেরটিলা গ্রামে। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই নিখিল অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।