ফরিদপুরে ছাত্র হত্যায় জড়িতদের শাস্তি দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র মো. শাকিল শেখ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ দাবিতে গতকাল রোববার ফরিদপুর সদর উপজেলার বদরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।গতকাল সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুরে ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ৯০০ শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা ইনস্টিটিউটের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ইনস্টিটিউটের সচেতন শিক্ষার্থীরা এসব কর্মসূচির আয়োজন করেন। সমাবেশে কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, শাকিলের বাবা রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।গত ১৩ নভেম্বর রাতে একদল সন্ত্রাসী শাকিলকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ২২ নভেম্বর তিনি মারা যান।