ফরিদপুরে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা আহত ৩, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের নিলটুলী এলাকায় মুজিব সড়কে গতকাল জেলা ছাত্রদলের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে আহত হন তিনজন। পুলিশ মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিনসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে গতকাল শহরে মিছিল বের করেন নেতা-কর্মীরা।এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদ বলেন, পুলিশের বেপরোয়া লাঠিপেটায় জেলা ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেনসহ তিন নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ মিছিল থেকে মো. এনায়েত ও রাকিব হোসেন নামের দুই কর্মীকে অন্যায়ভাবে আটক করেছে।ছাত্রদলের দুই কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক।