ফরিদপুরে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙচুর ও মারধরের ঘটনায় হওয়া একটি মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবির শফি ওরফে দিনারকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে ফরিদপুর শহরের নিলটুলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, ভাঙচুর ও মারধরের অভিযোগে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে জাবির শফিকে গ্রেপ্তার করা হয়েছে।