ফরিদপুরে জাতীয় পার্টির নেতার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মজিবর রহমানের বাড়িতে গত বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন বলেন, এ ব্যাপারে মজিবর রহমানকে থানায় লিখিত অভিযোগ দিতে অনুরোধ করা হয়েছে।