ফরিদপুরে জামায়াতের মিছিল পেট্রল ঢেলে সড়কে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবি, দেশব্যাপী নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শহরে বিক্ষোভ মিছিল ও সড়কে পেট্রল ঢেলে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে দলটির ৩০-৩৫ জন নেতা-কর্মী শহরের আদালত এলাকার আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আদালত এলাকা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের অদূরে জেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সড়কে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতের জেলা সেক্রেটারি মো. বদরউদ্দিন। তিনি অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে বলেন, অবৈধভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করা যাবে না।