ফরিদপুরে জীববিজ্ঞান উৎসব ১০ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আগামী ১০ ফেব্রুয়ারি জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশে জীববিজ্ঞান অলিম্পিয়াডের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের মাঠে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। জীব ও জৈবনিক প্রক্রিয়া সম্পর্কে উন্নত ধারণা, জগৎকে ব্যাখ্যা করা এবং নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মানুষের প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি তৈরি করা হয়। প্রচলিত শিক্ষাব্যবস্থা সেই অন্তর্দৃষ্টি গড়ে তোলার জন্য যথেষ্ট নয়। তাই জীববিজ্ঞান উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে। ফরিদপুরে উৎসবের উদ্বোধন করবেন সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ এ এইচ এম ইসহাক মিয়া। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবের নির্বাহী কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক রাখহরি সরকার। উপস্থিত থাকবেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির কেন্দ্রীয় সদস্যরা। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি আঞ্চলিক পর্যায়ের এ ধরনের আরও অনেকগুলো উৎসবের মধ্য দিয়ে পর্যায়ক্রমে কেন্দ্রীয় উৎসবের জন্য প্রতিযোগীদের নির্বাচন করবে। আঞ্চলিক পর্যায়ের পর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে। জাতীয় প্রতিযোগিতার বিজয়ীদের মধ্য থেকেই আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য প্রতিযোগী নির্বাচন করা হবে। বিজ্ঞপ্তি।