ফরিদপুরে জোড়া খুনের মামলায় দুজনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে একটি জোড়া খুনের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন নজরুল ইসলাম (২০) ও সুজন ব্যাপারী (১৯)। তাঁদের বাড়ি ফরিদপুর সদরের মুন্সিডাঙ্গি এলাকায়।
অপর আসামি মীর মো. তানভীর হোসেনকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে হাজির ছিলেন।
২০১৩ সালের ২৬ অক্টোবর ফরিদপুর সদরের মুন্সিডাঙ্গি গ্রামের শামসুল হক মালত (৭৫) ও তাঁর স্ত্রী নার্গিস নাহার ওরফে সেলিনাকে (৬০) শ্বাসরোধ ও জবাই করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। শামসুল হক বিআইডব্লিউটিএর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।