ফরিদপুরে টানা বর্ষণে জলাবদ্ধতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা ২১ ঘণ্টার বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্মকর্তা সুরজুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত এখানে টানা বৃষ্টি হয়েছে। এ ২১ ঘণ্টায় শহরে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ থাকায় জনদুর্ভোগ কিছুটা কম হলেও দিনমজুর ও রিকশাচালকদের পড়তে হয়েছে ভোগান্তিতে।পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আবদুল জলিল বলেন, টানা বৃষ্টিতে তাঁর ওয়ার্ডের পালপাড়া সড়কটি নিমজ্জিত হয়েছে। সেখানকার ৪০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরে গতকাল বিকেল থেকে পাম্পের সাহায্যে পানিনিষ্কাশন করে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হয়।