ফরিদপুরে ট্রাক খাদে, চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার বাখুণ্ডা এলাকায় গতকাল বুধবার একটি ট্রাক সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ওই ট্রাকের চালক জাহিদুল ইসলাম (৩১) নিহত হন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুণ্ডা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে জাহিদুল ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।