ফরিদপুরে ট্রাক ছিনতাই, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গমভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারীরা হলেন রাব্বি মিয়া (১৯), হানিফ মোল্লা (১৯) ও হাসমত শেখ (২২)। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ব্যাপারে ট্রাকচালক বাদী হয়ে গতকাল শনিবার মধুখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।