ফরিদপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাগুরা জেলার সদর উপজেলার দমদমা গ্রামের গহর মোল্লার ছেলে হক সাহেব মোল্লা (৩৫)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, মোটরসাইকেলটি মাগুরার দিকে যাচ্ছিল। এ সময় ফরিদপুরগামী একটি ট্রাক বাগাট বাজার এলাকায় ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে।
নিহত আরেকজনকে শনাক্ত করা যায়নি। দুজনের লাশ এখন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
মধুখালী থানার ভারপ্রাপ্তÍকর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে রাখে।