ফরিদপুরে ট্রাকের চাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় খবির মাতুব্বর (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার কাফুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবিরের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার লাউখোলা গ্রামে।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, ওই দিন স্ত্রী শাহীনূর বেগমকে নিয়ে খবির মোটরসাইকেলে করে কুষ্টিয়া যাচ্ছিলেন। দুপুরে কাফুরা এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই খবির মারা যান। আহত অবস্থায় শাহীনূর বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।