ফরিদপুরে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলায় গত শনিবার বাসের ধাক্কায় আবদুল মান্নান মোল্লা (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার কোষা গোপালপুর গ্রামে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আবদুল মান্নান করিমপুর সেতুর কাছে সড়কের পাশে থামিয়ে রাখা একটি ট্রাকের চালকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বরিশাল থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রাকটির ধাক্কায় আবদুল মান্নান রাস্তার ওপর পড়ে গিয়ে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।করিমপুর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।