ফরিদপুরে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর পাড়ে ফরিদপুর শহরতলির আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত একটার দিকে ভাজনডাঙ্গা গ্রামের হারুন মিয়ার বাড়িতে এই ডাকাতি হয়। হারুন মিয়ার ছেলে ইজাজ আহমেদ বলেন, ‘২০-২৫ জন ডাকাত মুখোশ পরে ট্রলারে করে আসে। ডাকাতেরা সীমানাপ্রাচীরের গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এরপর কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙে ঘরে ঢোকে। ডাকাতেরা আমার মাকে পিটিয়ে নগদ এক লাখ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়।’ এ সময় এলাকাবাসী প্রতিরোধে এগিয়ে এলে ডাকাতেরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসীনুল হক বলেন, ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে ভাজনডাঙ্গা এলাকার মো. শামসুকে আটক করা হয়েছে।