ফরিদপুরে ডিজেলচালিত গাড়ি ভাঙচুর, মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে ডিজেলচালিত গাড়ি (মাহেন্দ্র) ভাঙচুর ও চালকদের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচটি মাহেন্দ্র ভাঙচুর ও মাহেন্দ্রের দুই চালক আহত হয়। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে।গত রোববার সকালে সালথা-ফরিদপুর সড়কের ডোমরাকান্দি নামক জায়গায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মাহেন্দ্রচালক এ কে এম মাজাহারাল ইসলাম (৩০) বাদী হয়ে গত রোববার রাতে ওই মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহারে বলা হয়, গত রোববার সকাল ১০টার দিকে সালথা-ফরিদপুর সড়কে ডোমরাকান্দি হাইস্কুলের সামনে গাড়িগুলো ভাঙচুর করা হয়।