ফরিদপুরে তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় একদল সন্ত্রাসী এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ওই তরুণের নাম লুৎফর খাঁ (৩৫)। তিনি শহরের কুঠিবাড়ি কমলাপুর এলাকার আফসার খাঁর ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে কমলাপুর রেলক্রসিং একদল সন্ত্রাসী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরে স্থানীয় লোকজন ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।