ফরিদপুরে তরুণীর রাজবাড়ীতে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার রণকাইল গ্রামে গতকাল শুক্রবার অজ্ঞাতপরিচয় (২৫) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গতকাল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় হামেদ মণ্ডল (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী ও ফরিদপুর কোতোয়ালি মডেল থানা-পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে কয়েকজন জেলে রণকাইল গ্রামের চাপাই বিলে মাছ ধরতে গিয়ে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় ওই তরুণীর মৃতদেহ দেখতে পান। গতকাল সকালে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য ওই লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।গোয়ালন্দ থানা-পুলিশ জানায়, গতকাল ভোরে দৌলতদিয়া মডেল হাইস্কুলের পেছনে হোসেন মণ্ডলপাড়ার একটি বরইগাছে একটি লাশ ঝুলতে দেখে এলাকাবাসী। লাশটি হামেদ মণ্ডলের বলে শনাক্ত কর হয়।