ফরিদপুরে তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় রহিমা বেগম (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার উপজেলার মিঠাপুর গ্রাম থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে, ছয় মাস আগে ওই গ্রামের মুরাদ হোসেনের মেয়ে রহিমার সঙ্গে নড়াইলের লোহাগড়া উপজেলার শফিকুলের বিয়ে হয়। বিয়ের পর ছয় মাস পার হলেও রহিমাকে তুলে না নেওয়ায় তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শনিবার রাত সাড়ে আটটার দিকে বাবার বাড়ির একটি কক্ষে ওড়নার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় রহিমাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।