ফরিদপুরে তিন সহোদরের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউকান্দা গ্রামে গত বুধবার রাতে তিন সহোদরের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই তিন ভাইয়ের বাড়ি থেকে ৮৬ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ নয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।ওই গ্রামের ইসহাক খন্দকার বলেন, রাত একটার দিকে ১৩-১৪ জনের একটি ডাকাত দল কলাপসিবল গেটের তালা ভেঙে তাঁর বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে। ডাকাতেরা পর্যায়ক্রমে পার্শ্ববর্তী তাঁর (ইসহাক) ভাই সুলতান ও মতিয়ারের বাড়িতে প্রবেশ করে একইভাবে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, বহিরাগত ডাকাতদের সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তি ডাকাতিতে অংশ নেয় বলে ধারণা করা হচ্ছে। গতকাল দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।