ফরিদপুরে দুই ফার্মেসির মালিক ও কর্মচারীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বেশি দামে ওষুধ বিক্রির অপরাধে একটি ফার্মেসির মালিক ও অন্য একটি ফার্মেসির কর্মচারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন সিকদার মেডিকেল হলের কর্মচারী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোহেল রানাকে এক মাসের এবং রাজবাড়ী ফার্মেসির মালিক গোপালগঞ্জের মুকসুদপুরের মো. সাঈদকে সাত দিনের সাজা দেওয়া হয়।
গত শুক্রবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) রুবায়েত হায়াত শিবলী। তিনি প্রথম আলোকে বলেন, ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত হওয়ায় দুজনকে ওই দণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে সিকদার মেডিকেল হল সিলগালা করা হয়েছে।
ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার জানান, গত বুধবার রাতে ফরিদপুরের ভাঙ্গায় বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ২২ জন আহত হন।