ফরিদপুরে দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলায় পৃথক দুটি স্থান থেকে গতকাল বৃহস্পতিবার শেখ সরোয়ার (৫৭) নামের এক ব্যক্তি ও অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, লক্ষ্মীপুর গ্রামের একটি আখখেতে এলাকাবাসী অজ্ঞাতনামা এক তরুণের লাশ দেখতে পেয়ে তাঁকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সকালে চর মাধবদিয়া ইউনিয়নের মোজাফফর মাতুব্বরের ডাঙ্গি গ্রামের বাসিন্দা শেখ সরোয়ারের লাশ তাঁর বাড়ির বাগানের একটি গাছে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।