ফরিদপুরে দুই ভাইকে খুনের দায়ে চারজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দুই সহোদরকে খুন করার মামলায় চারজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নূর আলী গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন লুৎফর মোল্লা (৫৯), পাঞ্চু ওরফে মনসুর (৪৯), নীরু মোল্লা (৩৪) ও শামসুদ্দীন (৫৪)। রায় ঘোষণার সময় লুৎফর ও শামসুদ্দীন আদালতে উপস্থিত ছিলেন।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইমরুল মিয়া (২৪) ও মনিরুল মোল্লা (৪৪) রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। আসামিদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের হেলাঞ্চা গ্রামে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামিরা দুই সহোদর দবির হোসেন (৭০) ও আবদুর রশিদকে (৬৫) ২০০৭ সালের ৩১ জানুয়ারি কুপিয়ে আহত করে। ওই দিনই আহত দবির আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আবদুর রশিদকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।