ফরিদপুরে দুই মাথাওয়ালা শিশুর জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জন্ম হয়েছে দুই মাথাওয়ালা এক শিশুর। মাথা দুটো হলেও তার হৃদ্যন্ত্র, হাত-পাসহ বাকি সব অঙ্গপ্রত্যঙ্গই একজন মানুষের। ফরিদপুরের আরোগ্য সদনের শিশু বিশেষজ্ঞ খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ হিস্ সায়াদের কাছে গতকাল বৃহস্পতিবার নিয়ে যাওয়া হয় তাকে।
দুই মাথার কারণে শিশুটির নাম রাখা হয়েছে হাসান-হোসেন। ফরিদপুর শহরের প্রভাতি ডায়াগনস্টিক সেন্টারে ৬ জুলাই অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় তার। শিশুটির বাবা শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার অটোচালক মাসুদুর রহমান মোল্লা। আর মা শিখা আক্তার।
প্রভাতি ডায়াগনস্টিক সেন্টারের শিশু চিকিৎসক শ্যামল কুমার শাহ বলেন, চিকিৎসাবিদ্যায় এই ধরনের শিশুদের বলা হয় ‘কনজয়েন্ট টুইন’।