ফরিদপুরে দুই মাদক বিক্রেতার যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে দুই মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশেষ দায়রা জজ মুজিবুর রহমান গতকাল সোমবার মাদক মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার রায়ভদ্রাপুর গ্রামের মো. আকবর আলী (২৫) ও গয়রা গ্রামের মো. জিয়াউল ইসলাম (৩২)। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৬ ফেব্রুয়ারি মধুখালীর মেছরদিয়া গ্রামের মো. আনোয়ার শরিফের ভাড়াটিয়া ওই দুই ব্যক্তিকে ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তারা মাদক বিক্রেতা হিসেবে পরিচয় দেয়। ওই দিনই মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বাদী হয়ে তিনজনকে আসামি করে মাদক আইনে মামলা করেন।