ফরিদপুরে দুটি বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর ও ভাঙ্গা উপজেলায় দুটি পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে এ দুটি ডাকাতির ঘটনা ঘটে।শুক্রবার দিবাগত রাত একটা থেকে তিনটার মধ্যে সদরপুর উপজেলার চরচান্দ্রা গ্রামের ইতালি প্রবাসী কিবরিয়া মোল্লার বাড়িতে ডাকাতি হয়। ডাকাতদল সিঁধ কেটে বাড়ির ভেতর ঢুকে অস্ত্রের মুখে কিবরিয়ার শাশুড়ি শাহিদা বেগমকে জিম্মি করে আট ভরি ওজনের স্বর্ণালংকার, এক লাখ টাকা, ৪০টি শাড়িসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। একই রাত সাড়ে ১২টার দিকে ভাঙ্গা পৌর এলাকার কৈডুবি সদরদী এলাকার পৌরসভার সাবেক কাউন্সিলর কুলসুম বেগমের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা দুই ভরি স্বর্ণালংকার, ২৫ হাজার টাকা, দুটি মুঠোফোন ও জমির দলিল নিয়ে যায়।