ফরিদপুরে নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর সাহিত্য ভবনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান হয়েছে। ফরিদপুর নজরুল পরিষদ ও ফরিদপুর সাহিত্য পরিষদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর নজরুল পরিষদের সভাপতি অধ্যাপক এ বি এম সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় কবির জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তব্য দেন ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক এম এ সামাদ, নজরুল গবেষক অধ্যাপক মো. সিরাজুল হক, অধ্যাপক আবদুল হামিদ মোল্লা প্রমুখ।