ফরিদপুরে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে গতকাল শনিবার নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। কলেজ চত্বরে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু মুরছালিন। প্রধান অতিথির বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আবদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আলমগীর হোসেন। পরে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।