ফরিদপুরে নিখোঁজের চার দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নিখোঁজের চার দিন পর রোববার বিকেলে রাসেল মিনা (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে গতকাল থানায় একটি হত্যা মামলা হলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। নিহত রাসেল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের মোতালেব মিনার ছেলে। তিনি গোয়াইলবাড়ী বাজারে কম্পিউটারে গান লোডের ব্যবসা করতেন। ১৫ মার্চ রাত নয়টার দিকে আজ্ঞাতনামা কয়েকজন তাঁকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।এলাকাবাসী জানান, রোববার ইউনিয়নের গুলিরচর এলাকা থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। কয়েকটি কুকুর মাটিচাপা দেওয়া লাশটি টেনে তুললে স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানায়। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হোসেন জানান, নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তার দুই হাত ও পা বাঁধা ছিল।থানার ওসি রুহুল আমিন জানান, নিহতের ভাই মো. আহম্মেদ মিনা গতকাল সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।