ফরিদপুরে পচা খাবার বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে পচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গত বৃহস্পতিবার বিকেলে জেলার চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিল আফরোজ বেগম আলমনগর গ্রামের আমিনের সেতুসংলগ্ন বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন।অভিযানকালে ছাড়পত্র ও ফিটনেসবিহীন হানিফ বেকারিতে পচা-বাসি রুটি, বিস্কুট, কেক বিক্রি এবং সোহরাব খান ও জব্বার বেপারীর মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা ও বিক্রির দায়ে প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।