ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মানদীতে একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে ট্রলারটি চরভদ্রাসনের গোপালপুর ঘাটে আসার পথে এ ঘটনা ঘটে।ট্রলারের যাত্রী শেখ শহর আলী জানান, ৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি দোহারের মান্দারতলা ঘাট থেকে গোপালপুর ঘাটের দিকে রওনা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে স্পিডবোটে চড়ে ডাকাত দলের চার সদস্য চরভদ্রাসনের চর ঝাউকান্দা ইউনিয়নের মুন্সিরডাঙ্গি ভাটি এলাকায় ট্রলারটির গতিরোধ করে। ট্রলারে আগে থেকেই যাত্রীবেশে ডাকাত দলের আরও ছয়জন সদস্য ছিল।