ফরিদপুরে পদ্মার সংযোগ খালের বেড়া অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর সংযোগ খালে মাছ শিকারের জন্য দেওয়া বেড়াটি অপসারণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি খবর প্রথম আলোয় ছাপা হলে ওই দিনই সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম বেড়াটি অপসারণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দুই ঘণ্টা সময় বেঁধে দেন।
নর্থ চ্যানেল ইউপির চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউএনও আমাকে দুই ঘণ্টার মধ্যে বেড়া অপসারণের জন্য সময় বেঁধে দেন। এ কথা শুনে আমি বেড়া দিতে সহায়তাকারী ফাকের মিয়াকে পদ্মা নদীর সংযোগ খাল থেকে মাছ শিকারের জন্য নির্মাণ করা বেড়াটি অপসারণের নির্দেশ দিই। দুপুর ১২টার মধ্যেই বেড়াটি অপসারণ করে নেওয়া হয়।’ ইউএনও জহিরুল ইসলাম বলেন, ‘বেড়াটি বৃহস্পতিবার দুপুরের মধ্যেই অপসারণ করা হয়েছে। সদরের তহশিলদার ও সার্ভেয়ার বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন।’