ফরিদপুরে পল্লিকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গতকাল রোববার যথাযোগ্য মর্যাদায় পল্লিকবি জসীমউদ্দীনের ১০৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সকাল আটটায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির সমাধিতে জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ওই গ্রামে কবির বাড়ির প্রাঙ্গণে জসীমউদ্দীন ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বিকেলে জেলা শহরে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রথম আলোর ফরিদপুর কার্যালয়ে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা বন্ধুসভার সভাপতি মো. গিয়াস উদ্দীন।